জকিগঞ্জে এসএসসিতে ১১ ও দাখিলে ১৭ পরীক্ষার্থী অনুপস্থিত

 

সারা দেশের ন্যায় জকিগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা। প্রথম দিনে উপজেলায় এসএসসিতে ১১ জন এবং দাখিলে ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জকিগঞ্জে এসএসসি পরীক্ষায় মোট ১,৫৪৫ জন, দাখিলে ৬৯৫ জন এবং এসএসসি (ভোকেশনাল) শাখায় ১১৯ জন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, ইছামতী উচ্চ বিদ্যালয় ও হাফিজ মজুমদার বিদ্যানিকেতন কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অন্যদিকে, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা ও ইছামতী কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় মোট ৬৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন প্রথম দিনেই অনুপস্থিত থাকে।
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে মোট ১১৯ জন পরীক্ষার্থীর সবাই প্রথম দিনে উপস্থিত ছিল।
মাধ্যমিক পর্যায়ের এ গুরুত্বপূর্ণ পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে। সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রর্ণব বিশ্বাস এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এছাড়া পরীক্ষার্থীরা যাতে যানজটমুক্ত ও নিরাপদ পরিবেশে কেন্দ্রে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।


Previous Post Next Post