জমিয়তের সমাজসেবা উপকমিটির বৈঠক অনুষ্ঠিত

 


ঢাকা, ৩০ এপ্রিল: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সমাজসেবা উপকমিটির প্রথম বৈঠক আজ বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক ও জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল আরেফিন সাদীর পরিচালনায় বৈঠকটি সম্পন্ন হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সদর শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে সমাজসেবা খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে বাৎসরিক কর্মপরিকল্পনাকে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সুসংগঠিত কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়।

এছাড়া সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট জেলা শাখাগুলোকে নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করার অভিপ্রায়ও ব্যক্ত করা হয়।

Previous Post Next Post