ব্লাড ডোনেশন জকিগঞ্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “ব্লাড ডোনেশন জকিগঞ্জ”-এর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবীদের ভূমিকা আরও বৃদ্ধি করা এবং রক্তদানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানবতার সেবায় রক্তদান একটি মহৎ উদ্যোগ, যা আরও বিস্তৃত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সভায় ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


Previous Post Next Post