সিলেটে ভাই ভাই হোটেলে অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা



সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৫ নারীসহ ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় সংশ্লিষ্ট হোটেলটি সিলগালা করা হয়।
রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— সাদিয়া আক্তার (সোনিয়া) (২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

Previous Post Next Post