নবী (সা.)এর ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়বো: তারেক রহমান

 নবী (সা.)এর ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়বো: তারেক রহমান


ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতা দিয়ে বলেন, তিনি নবী (সা.) এর ন্যায়পরায়ণতার আদলে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, "সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। আজ আমাদের সামনে আছে একটি সুযোগ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।"

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম ভাষণ। মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, "মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।"

এর আগে বৃহস্পতিবার ভোরে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর রাজধানীতে এসে অনুষ্ঠিত গণসংবর্ধনায় অংশ নেন।


Previous Post Next Post