সাবেক কেন্দ্রীয় ছাত্র জমিয়ত সভাপতিকে ফুলেল স্বাগত জানালেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ
সিলেট-গোলাপগঞ্জ, ২৫ ডিসেম্বর ২০২৫:
ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিলেট জেলা ছাত্র জমিয়তের বারবার সফল সভাপতি এবং ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক গেলাপগঞ্জ উপজেলার কৃতিসন্তান এম. সাইফুর রহমান স্বদেশে ফিরে এসে উচ্ছ্বাসের স্রোত সৃষ্টি করেছেন। তার স্বদেশ আগমন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত শাখা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে উষ্ণভাবে বরণ করেছে।
আজ ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হিথ্রো থেকে সিলেট আগত বিমান বাংলাদেশ ফ্লাইটে পৌঁছালে, ছাত্র জমিয়তের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ, যারা এম. সাইফুর রহমান ভাইয়ের স্বদেশে আগমনের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান।
ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের এ উৎসাহপূর্ণ স্বাগত দেশের প্রগতিশীল ও সক্রিয় রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন হয়ে উঠেছে।
