আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

 

আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক—এই দুই ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক মনোভাব থাকলে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে।

তিনি আরও জানান, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদও জানানো হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Previous Post Next Post