ইসরায়েল কি সকল ক্ষমতার শীর্ষে?

 

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল।

 

শনিবার (১ নভেম্বর) উপত্যকার দক্ষিণে খান ইউনিসে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ট্যাংক আর কামান থেকে ছোড়া হয় গোলা। জাবালিয়া শরণার্থী শিবিরের আশপাশের আবাসিক স্থাপনা ধ্বংস করে নেতানিয়াহু বাহিনী।

 

হামলার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ প্রবেশেও বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল। দিনে ৬শ’ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢোকার অনুমতি দেয়া হচ্ছে গড়ে ১৪৫টি ট্রাককে। ফলে খাদ্য, পানি আর ওষুধসহ বিভিন্ন জরুরি সামগ্রীর চরম সংকটে দিন পার করছে গাজাবাসী।

 

জাতিসংঘ জানায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গাজার প্রবেশপথ দিয়ে মাত্র ১৪৯টি ট্রাক পণ্য নামানো হয়েছে। সরু ও যানজটপূর্ণ ফিলাডেলফি করিডোর এবং ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক বিলম্বের কারণে সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়।

 

গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে মাত্র ১৪৫ ট্রাক সহায়তা ঢুকতে পেরেছে—যা দুই পক্ষের সমঝোতায় নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের তুলনায়

Post a Comment

Previous Post Next Post