সিলেটের গোলাপগঞ্জ জামিয়া আমকোনার সানোবিয়্যাহ
ও হিফজ সমাপনী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন।
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনিবিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া আমকোনা মাদরাসার সানোবিয়্যাহ উলয়া ২য় বর্ষ ও হিফজ তাকমিল সমাপনী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টা থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ এলাকায় অবস্থিত উক্ত মাদরাসা প্রাঙ্গণে আল-আমিন ছাত্র সংসদের উদ্যোগে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আল-আমিন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় এবং ছাত্র সংসদের সভাপতি মুফতি তানভীর আহমদ সরওয়ার ও সহ-সভাপতি মাওলানা সালমান আহমদের যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়ার সম্মানিত মুহতামিম হাফিজ মাওলানা নুর উদ্দিন আমকোনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামিয়ার সম্মানিত শিক্ষা সচিব মাওলানা খলিলুর রহমান বাগিরঘাটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা ইমামুদ্দিন চন্দরপুরী, সিনিয়র শিক্ষক আব্দুর রাকিব হবিগঞ্জী, মুফতি ওলিউর রহমান যাত্রাপাশী, মাওলানা হেলাল আহমদ বানিয়াচংগী, মাওলানা আবু সুফিয়ান কামরুল, হাফিজ মাওলানা শাহরিয়ার হুসাইন, হাফিজ মাওলানা জুনাইদ আহমদ, হাফিজ ইমদাদুল হক, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা কবির হুসাইনসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী ছাত্রদের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান এবং ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রদের জন্য দোয়া পরিচালনা করা হয়।
