সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকোনা আছিরগঞ্জে অবস্থিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া মাদরাসা ও এতিমখানা-য় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মে, সোমবার বাদ জুহর আল-আমিন ছাত্র সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন ছাত্র সংসদের সভাপতি মাওলানা মুফতী তানভীর আহমদ সুনামপুরী (দা.বা.) এবং সহ-সভাপতি মাওলানা সালমান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ও মুদিরে মোহতারাম হাফিজ মাওলানা নূর উদ্দিন (দা.বা.)। এছাড়াও জামিয়ার সম্মানিত আসাতেজায়ে কেরাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া বারকোট মাদরাসার সিনিয়র শিক্ষক, জামিয়া আমকোনার সাবেক সহকারী শিক্ষা সচিব এবং আল-আমিন ছাত্র সংসদের সাবেক সভাপতি কারী মাওলানা ইমামুদ্দীন চন্দরপুরী (দা.বা.)।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জামিয়ার মুতাওয়াসসিতাহ ২য় বর্ষের ছাত্র হাফিজ আব্দুল হালিম। এরপর হাফিজ ওলিউর রহমান ও কারী সালেহ আহমদের যৌথ সঞ্চালনায় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন হাফিজ হুযায়ফা ফুরকানী, মুহাম্মদ আব্দুর রহিম এবং হাফিজ মাহমুদ হুসাইন নুমানী।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাওলানা মুফতী জাবের আহমদ জকিগঞ্জী, মাওলানা মুফতী ওলিউর রহমান, মাওলানা হেলাল আহমদ বানিয়াচংগী এবং হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া কানাইঘাটীসহ অন্যান্য বিজ্ঞ আলেমগণ। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইলম অর্জনের গুরুত্ব, নৈতিকতা ও আদর্শ জীবনের উপর গুরুত্বারোপ করেন।
শেষপর্যায়ে প্রধান অতিথির দোয়া ও নসিহতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি কারী মাওলানা ইমামুদ্দীন চন্দরপুরী (দা.বা.)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা প্রদান করেন জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, পুরো আয়োজনটি পরিচালনা করে আল-আমিন ছাত্র সংসদ, যা শৃঙ্খলা, সৌন্দর্য ও আন্তরিকতায় সকলের প্রশংসা অর্জন করে।
.png)