বাংলাদেশ জামায়াতে ইসলামি নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের শীর্ষ মুরব্বি আলিম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী।
গতশনিবার ফরিদপুরের নগরকান্দায় ইসলামি যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ‘শানে রেসালাত মহা সম্মেলন’ উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শীর্ষ মুরব্বি আলিম ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ-মুহিবুল্লাহ বাবুনগরী দা.বা. তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্তব্য করেন।
আল্লামা বাবুনগরী বলেন, ‘আমাদের ইসলাম ও মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলামই ইসলাম নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।এছাড়া তিনি তাঁর বক্তব্যে ইসলামি ঐক্যবদ্ধ আট দলীয় জোটের কড়া সমালোচনা করে বলেন, ‘মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।
