সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় এক ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল সদস্যকে নিয়ে নিজের বাড়িতে একটি বৈঠক করছিলেন। এ সময় সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মমদুদ হোসেন গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলাযর এজাহারভুক্ত আসামি।