জৈন্তাপুরে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ।

 জৈন্তাপুরে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ।


সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালু-পাথর সাইট এবং শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাংলাবাজার থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারী এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুটসহ মোট ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে আরও অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Previous Post Next Post