খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিলেট-৫-এর বিবনেপি-জমিয়ত জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের আজকেরল কর্মসূচি স্থগিত।

 খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিলেট-৫-এর বিবনেপি-জমিয়ত জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের আজকেরল কর্মসূচি স্থগিত।


নিজস্ব প্রতিবেদক:

দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকার লক্ষ্যে বিএনপি–জমিয়ত জোটের সিলেট-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের আজকের (৩১ ডিসেম্বর ২০২৫) সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি স্থগিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের অংশ হিসেবে তিনি জানাজার কার্যক্রমে অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। এ কারণে পূর্বনির্ধারিত সভা, গণসংযোগ ও অন্যান্য কর্মসূচি সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

পরবর্তী কর্মসূচির সময়সূচি যথাসময়ে দলীয়ভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে

Previous Post Next Post