নিহত ইমনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন; হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

 নিহত ইমনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন; হাফিজ মাওলানা ফখরুল ইসলাম


 বৈরাগীবাজার এলাকায় সহপাঠীদের হাতে নৃশংসভাবে নিহত আশরাফুল ইসলাম ইমনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
সাক্ষাৎকালে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা এবং ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ। 
এসময় তারা নিহত ইমনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
Previous Post Next Post