বিএনপির সাথে জমিয়তের আসন সমঝোতা সম্পন্ন
ধমীয় অনুভূতি ও দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব সমুন্নত রাখতে দলের এই সিদ্ধান্ত :জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আসন সমঝোতা সম্পন্ন হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন।
দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ৬ দফা দাবি বিএনপির কাছে পেশ করা হয়।
# মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্হাপন।
# রাষ্ট্রধর্ম হবে ইসলাম।
# আল্লাহ, নবী-রাসুল,সাহাবা ও কুরআনসহ সকল ধর্মের মর্যাদা রক্ষা করা হবে এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তি মুলক আইন করা হবে।
# শরিয়া বিরোধী কোন আইন প্রণয়ন করা হবেনা।
# শিক্ষার সর্বস্তরে মুসলমানদের জন্য ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
# কওমি মাদরাসা শিক্ষিতদেরকে ইমাম, কাজি এবং স্কুল কলেজে ধর্শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তের জন্য চারটি আসন ঘোষণা করেন।
নীলফামারী-১ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিলেট-৫ মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ-৪ মুফতি মনির হোসাইন কাসেমী, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা জুনায়েদ আল হাবিব।
Tags:
রাজনীতি
