কানাইঘাটে খেজুর গাছ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

 

কানাইঘাটে খেজুর গাছ প্রতীকের নির্বাচন

 পরিচালনা কমিটি গঠন

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে কেন্দ্র করে কানাইঘাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৭ জানুয়ারি ২০২৬ তারিখে খেজুর গাছ প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি জনাব মামুন রশিদ মামুনকে। আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলতাফ হোসাইন। এ ছাড়া কমিটিতে বিএনপি এবং জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ জানিয়েছেন, মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে খেজুর গাছ প্রতীকের পক্ষে জনসমর্থন সুসংহত করাই এ কমিটির মূল লক্ষ্য।

Previous Post Next Post