জকিগঞ্জের ভোটেই পাস করবো, কানাইঘাটের ভোট এক্সট্রা থাকবে: চাকসু মামুন

 


জকিগঞ্জের ভোটেই পাস করবো, কানাইঘাটের ভোট এক্সট্রা থাকবে: চাকসু মামুন

ডেস্ক রিপোর্ট :

সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সংসদীয় আসন নম্বর ২৩৩-এর স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশীদ, যিনি ‘চাকসু মামুন’ নামে পরিচিত, বলেছেন— “অনেকে বলেন জকিগঞ্জের মানুষ কানাইঘাটের প্রার্থীদের ভোট দেয় না। এবার আমি দেখিয়ে দেব, জকিগঞ্জের মানুষ কতটা ভোট দিতে পারে। আমি বিশ্বাস করি, জকিগঞ্জের ভোটেই আমি নির্বাচনে পাস করবো ইনশাআল্লাহ। কানাইঘাটের ভোট যেটা থাকবে, সেটা এক্সট্রা (বাড়তি) থাকবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে বসবাসরত জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চাকসু মামুন আরও বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই এই মুহূর্তে প্রায় পাঁচ হাজার ভোটে এগিয়ে আছি।”

তিনি প্রবাসীদের ভোট নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রবাসীরা ব্যালট পেপার প্রস্তুত করে বসে আছেন ভোট দেওয়ার জন্য। গতকাল প্রতীক পাওয়ার পর প্রবাসীরা ঝড়-বৃষ্টির মতো ফোন করে প্রতীক সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। আমি আশাবাদী, বিদেশ থেকে অন্তত দশ হাজার ভোট পাবো।”

Previous Post Next Post