আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ সংসদীয় আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলায় বিএনপি জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি জনাব ইকবাল আহমদ তপাদারকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি মনোনীত সিলেট-৫ আসনের জোট প্রার্থী জনাব উবায়দুল্লাহ ফারুকের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করে বলেন, ইকবাল আহমদ তপাদার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করবেন এবং জকিগঞ্জ উপজেলায় বিএনপি ও জোটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দায়িত্ব প্রদানের এ সিদ্ধান্তকে ঘিরে জকিগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
.png)