জকিগঞ্জ পৌরসভার ঘরে ঘরে খেজুর গাছের সালাম পৌঁছে দিচ্ছেন পৌর বিএনপি নেতৃবৃন্দ

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ)  আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত  খেজুর গাছ প্রতীকের প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সালাম ও শুভেচ্ছা জকিগঞ্জ পৌরসভার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন পৌর বিএনপি নেতৃবৃন্দ।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক রনি আহমেদ। তাদের সঙ্গে পৌর বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

নেতাকর্মীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেজুর গাছ প্রতীকের পক্ষে সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা যায়।

Previous Post Next Post