নির্বাচনী সভায় মুফতি আবুল হাসান: জনগণের ও বিজ্ঞজনের চাপে প্রার্থী হয়েছি

 

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, “আমি নির্বাচনমুখী মানুষ নই; জনগণের চাপ ও বিজ্ঞজনের আহ্বানে অবহেলিত কানাইঘাট–জকিগঞ্জের মানুষের মুখে হাসি ফুটাতে নির্বাচনে প্রার্থী হয়েছি।”

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ কানাইঘাট–জকিগঞ্জের দীর্ঘদিনের অবহেলা ও নানা সমস্যা সমাধানে জাতীয় সংসদে জোরালোভাবে কথা বলবেন।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) কানাইঘাট উপজেলার মুকিগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তারা আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সহযোগিতার আহ্বান জানান।

Previous Post Next Post