সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা মিজানুর রহমান চৌধুরী ঘোষণা করেছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
তিনি জানিয়েছেন, বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুরোধের প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি দলীয় ঐক্য, রাজনৈতিক শিষ্টাচার ও বৃহত্তর জাতীয় স্বার্থের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করেছেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, জনাব মিজানুর রহমান চৌধুরীর এই ত্যাগী ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে এবং তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে।
