শনিবার (৩১ জানুয়ারি) কানাইঘাটের বড়বন্দ বাজারে ‘খেজুর গাছ’ প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, বিরোধী দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা যে পরিমাণ সরকারি বরাদ্দ পান, তা দিয়ে বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয় না। ওই বরাদ্দ মূলত রাস্তার ছোটখাটো সংস্কার বা ‘মলম লাগাতেই’ শেষ হয়ে যায়। বড় প্রকল্প ও বিশেষ বরাদ্দ আনতে হলে অবশ্যই সরকারি দলের এমপি প্রয়োজন।
পথসভাটি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল সমাবেশে রূপ নেয়। খেজুর গাছ প্রতীকের সমর্থনে স্লোগান ও মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো বড়বন্দ বাজার এলাকা।
বক্তব্যে মাওলানা ফারুক এলাকার শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিলেট-৫ আসনে নির্বাচনী প্রচারণা বর্তমানে চরমে। প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ‘মলম লাগানো’ মন্তব্যটি ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
.png)