ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখা–এর উদ্যোগে পবিত্র রামাদ্বানকে সামনে রেখে ‘রামাদ্বানের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আসর দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি হাফিজ জাহেদ আহমদ। সভায় বক্তারা রামাদ্বানের তাৎপর্য, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রামাদ্বান শুধু সিয়াম সাধনার মাস নয়, বরং আত্মগঠন ও মানবিক গুণাবলি চর্চার উত্তম সময়।
সভায় উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি হাফিজ আবিদ হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল আহমদ, প্রচার সম্পাদক আরিফ আহমেদ তালুকদার, অর্থ সম্পাদক হাফিজ জাফর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক লুৎফুর রহমান, অফিস সম্পাদক রুম্মান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং রামাদ্বান উপলক্ষে বিভিন্ন দাওয়াতি ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
.png)