রমজান মাসজুড়ে গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর উদ্যোগে ১ লাখ রোজাদারের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর উদ্যোগে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ১৩টি স্পটে প্রায় ১ লক্ষ রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

আয়োজক সূত্র জানায়, রমজান মাসজুড়ে প্রতিদিন নির্ধারিত স্থানগুলোতে অসহায়, দুস্থ ও রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

গোলাপগঞ্জ উপজেলার স্পটসমূহ হলো— হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ পৌরসভা, ঢাকা দক্ষিণ, মীরগঞ্জ, ভাদেশ্বর, চন্দরপুর ও আছিরগঞ্জ।

অন্যদিকে বিয়ানীবাজার উপজেলার স্পটসমূহ হলো— বারইগ্রাম, বিয়ানীবাজার, বৈরাগীবাজার, দুবাগ, চারখাই ও রামধা।

হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবসেবা। সেই চেতনা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Previous Post Next Post