সিলেট-৬ আসনের এমপি মুফতি আবুল হাসান আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য—এ কথা উল্লেখ করে আইনের যথাযথ প্রয়োগ এবং নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষের মধ্যেও আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকা অপরিহার্য।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ কিংবা পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য আইন সমানভাবে কার্যকর হতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা যাবে না। সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। পাশাপাশি অপরাধ দমন ও সনাক্তকরণে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মাসুদুর রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস-এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে আগের সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করে তা অনুমোদন করা হয়।
সভায় জকিগঞ্জের আলোচিত ব্যবসায়ী নুমান হত্যা মামলার সর্বশেষ অবস্থা, অবৈধ টমটম ও মাটি বোঝাই ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, চুরি-ডাকাতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং নদীভাঙন প্রতিরোধের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।মুফতি আবুল হাসান আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য—এ কথা উল্লেখ করে আইনের যথাযথ প্রয়োগ এবং নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষের মধ্যেও আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকা অপরিহার্য।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ কিংবা পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য আইন সমানভাবে কার্যকর হতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা যাবে না। সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। পাশাপাশি অপরাধ দমন ও সনাক্তকরণে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মাসুদুর রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস-এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে আগের সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করে তা অনুমোদন করা হয়।
সভায় জকিগঞ্জের আলোচিত ব্যবসায়ী নুমান হত্যা মামলার সর্বশেষ অবস্থা, অবৈধ টমটম ও মাটি বোঝাই ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, চুরি-ডাকাতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং নদীভাঙন প্রতিরোধের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।