সিলেট-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি–জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সঙ্গে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নির্বাচনী কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ে প্রচারণা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুব সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জনাব খালেদ সিদ্দিকীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরীসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিজয় নিশ্চিত করতে বিএনপি–জমিয়ত জোটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করে জোট প্রার্থীকে বিজয়ী করা সম্ভব হবে।
.png)