খাগড়াছড়ি সদর উপজেলার আরামবাগ এলাকায় অবস্থিত খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল মাদরাসা থেকে প্রভাষক (ফিকহ) মাওলানা ইমরান আহমাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাওলানা ইমরান আহমাদ স্থানীয়ভাবে পরিচিত একজন জমিয়ত নেতা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদূদ ভূঁইয়া এমপির পক্ষে নির্বাচনী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।
তিনি ছাত্রজীবনে ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর দায়িত্বশীল পদে ছিলেন এবং বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাওলানা ইমরান আহমাদ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ থেকে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
জানা যায়, চলতি বছরে তিনি খাগড়াছড়ি জেলা ছাত্র জমিয়ত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখেন। তার উদ্যোগে জেলার তিনটি থানায় নতুন কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
.jpg)