প্রতিষ্ঠার প্রথম বছরেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জকিগঞ্জের জামিয়া মকদ্দসিয়া বাবুরবাজার। তানযীমুল মাদারিস সিলেট বোর্ড-এর সাম্প্রতিক ফলাফলে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে।
জামিয়ার কৃতি শিক্ষার্থী মুহাম্মদ ইলিয়াস প্রথম ১০ পারা গ্রুপে ৪র্থ স্থান অর্জন করেন। অপরদিকে, মুহাম্মদ তাক্কি উদ্দিন লস্কর শেষ ১০ পারা গ্রুপে ৫ম স্থান অধিকার করে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনেন।
প্রতিষ্ঠার প্রথম বছরেই এমন সাফল্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামিয়ার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা জোগাবে।
জামিয়া কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সংশ্লিষ্ট সকল আসাতিযা, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা দোয়া করেন, আল্লাহ তাআলা যেন জামিয়া ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন এবং আগামী দিনে আরও সাফল্য দান করেন
