জকিগঞ্জ সদর ইউনিয়ন জমিয়ত পরিবারের উদ্যোগে এবং ছাত্র জমিয়ত জকিগঞ্জ সদর ইউনিয়নের ব্যবস্থাপনায় নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্র জমিয়ত জকিগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাশহুদুর রহমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সালেহ আহমদ।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জামিল আহমদ আশুক, যুব জমিয়ত জকিগঞ্জ পৌরসভার সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ইমরান, অর্থ সম্পাদক মাবরুর আহমদ ও স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক আবু তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “সমাজের বিত্তবান ও মধ্যবিত্ত মানুষ ঈদের দিনে আনন্দে সময় কাটালেও অনেক অসচ্ছল পরিবার অর্থাভাবে সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে। আমাদের আশপাশেই এমন অনেক পরিবার রয়েছে, যারা ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই জমিয়ত পরিবারের এই ক্ষুদ্র প্রয়াস।”
পরিশেষে সভাপতি দেলোয়ার হোসেনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
.jpg)