জকিগঞ্জে প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের ইন্তেকালে চারিগ্রাম স্মৃতিসংসদের শোক প্রকাশ

 

জকিগঞ্জে প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের ইন্তেকালে চারিগ্রাম স্মৃতিসংসদের শোক প্রকাশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গৌছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চারিগ্রাম স্মৃতিসংসদের অন্যতম হিতাকাঙ্ক্ষী মাস্টার মাওলানা মো. নজরুল ইসলাম (ইসলাম উদ্দিন) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা প্রায় ২টা ৩০ মিনিটে জকিগঞ্জের বাবুরবাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সুলতানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘেচুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন এবং বর্তমানে বাবুরবাজারে জামিয়া মকদ্দসিয়া মাদরাসার নিকট নিজ বাসায় বসবাস করতেন।

মরহুম ইসলাম উদ্দিন দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি তিনি চারিগ্রাম স্মৃতিসংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তার মৃত্যুতে চারিগ্রাম স্মৃতিসংসদের সভাপতি মাওলানা ফয়সল আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদসহ সংগঠনের দায়িত্বশীলরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা বলেন, “আজ আমরা এলাকাবাসী একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবককে হারালাম। আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতবাসী করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করেন।”

মরহুমের জানাজার নামাজ আগামীকাল (১ এপ্রিল) সকাল ১১টায় জামিয়া ইসলামিয়া কাওমিয়া চাপঘাট চারিগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Previous Post Next Post