সিলেট-৬ আসনসহ দেশ-বিদেশের জনগণকে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের ঈদ শুভেচ্ছা

 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

 শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উপলক্ষ। তিনি মহান আল্লাহ্‌ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন তিনি সকলের রোজা, ইবাদত ও ত্যাগ কবুল করেন এবং আমাদের জীবনকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ করে তোলেন।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসা। এই শিক্ষা ধারণ করে সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিশেষে, তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সকলের সুস্থতা, নিরাপত্তা ও শান্তিময় জীবনের জন্য দোয়া করেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সুপরিচিত।

Previous Post Next Post