জমিয়তের মহাসচিবের উদ্যোগে এলাকায় ইফতার ও ঈদ উপহার বিতরণ অব্যাহত

 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম-এর পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্থানে মাসব্যাপী পথচারীদের মধ্যে ইফতার বক্স বিতরণ করা হয়েছে। এসময় শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, খেজুরসহ ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করা হয়।

একই সঙ্গে কয়েকটি জায়গায় প্রায় ১৫০০–২০০০ টাকা করে ঈদ উপহারও বিতরণ করা হয়েছে। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে এমন ধরনের সহায়তা আরও সম্প্রসারিত হবে।

স্থানীয়দের মধ্যে আনন্দ ও খুশির পরিবেশ সৃষ্টি করা এই কার্যক্রমে ঈদের আনন্দ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই মহৎ উদ্যোগের জন্য এলাকার জনগণ আল্লাহ তায়ালার কাছে দোয়া করছে, যাতে আরও বেশি করে মানুষের সেবা করার তৌফিক দেওয়া হয়।



Previous Post Next Post