নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় অবস্থিত জামিয়া মকদ্দসিয়া বাবুরবাজারে আগামীকাল থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি একটি সাড়াজাগানো হিফয শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
জানা গেছে, মাত্র এক বছরের ব্যবধানে জামিয়া মকদ্দসিয়া বাবুরবাজার জকিগঞ্জ উপজেলার শিক্ষাঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছে। আধুনিক ও মানসম্মত পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কুরআনের হাফিয হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন, যারা তাদের সন্তানদেরকে কুরআনের হাফিয হিসেবে গড়ে তুলতে চান, তারা এই জামিয়ায় ভর্তি করাতে পারেন। ইতোমধ্যে ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ০১৩৩৭৪৮০৯৭০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
