প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন কমলগঞ্জের মাহবুবুর ইসলাম

 


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের কৃতি সন্তান মোঃ মাহবুবুর ইসলাম প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ নিয়োগের মাধ্যমে তিনি সরাসরি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ সমন্বয় ও প্রশাসনিক কার্যক্রমে ভূমিকা পালনের সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ দায়িত্ব প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যা দেশের শ্রমবাজার উন্নয়ন, কর্মসংস্থান পরিকল্পনা প্রণয়ন এবং প্রবাসী কল্যাণ নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

স্থানীয়ভাবে এই নিয়োগকে শমশেরনগর অঞ্চলের জন্য গর্বের অর্জন হিসেবে দেখা হচ্ছে। পরিবার, সমাজ ও রাজনৈতিক অঙ্গনে তাঁর এ সাফল্য ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অঞ্চল ও দেশের সুনাম বৃদ্ধি করবেন।

Previous Post Next Post