সাবেক ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম. সাইফুর রহমানের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাবেক ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এম. সাইফুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই দিনটি ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা আমাদের আত্মসংযম, ত্যাগ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। সেই শিক্ষাকে ধারণ করে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিশেষে, এম. সাইফুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

Previous Post Next Post