মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ অনুদানের চেক তুলে দেন।
এ সময় ইউএনও মো. মহিউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুদান পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে এবং নতুন করে ঘুরে দাঁড়াতে কিছুটা সহায়তা করবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
