আসন্ন কানাইঘাট উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং উপজেলার ৯টি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যবদ্ধ জমিয়ত।
সম্প্রতি কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন জননেতা মাওলানা আবুল হুসাইন চাটুলি ও মুফতী ইবাদুর রহমানসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে এবং নির্বাচনে সমন্বিতভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, একক প্রার্থী দেওয়ার মাধ্যমে বিভক্তি কমবে এবং দলীয় প্রার্থীরা শক্ত অবস্থানে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন।
নেতারা আরও বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; বরং সুসংগঠিত ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণই দলের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করবে বলেও তারা মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা এমন সময়োপযোগী ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
.png)