ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ঈদ পুনর্মিলনী ও মাসিক বৈঠক অনুষ্ঠিত

 

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ঈদ পুনর্মিলনী ও মাসিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ০৮ এপ্রিল ২০২৬ (বুধবার) বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সাদির সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিগত মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ছাত্র সমাজের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের অগ্রগতি ত্বরান্বিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকির আলম, প্রশিক্ষণ সম্পাদক শরিফ রেজা, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, দপ্তর সম্পাদক রায়হান আহমদ, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসউদুর রহমান সালিম এবং নির্বাহী সদস্য খুবায়েব বিন জামিল, আহনাফ আহমদ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Previous Post Next Post