সিলেট দক্ষিণ সুরমায় আওয়ামিলীগ সভাপতি ছয়েফ আটক।
সিলেট নগরীর দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকা থেকে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খানকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর সোমবার ভোরে পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে ছয়ফকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারের পর সোমবার দুপুরে ছয়েফ খানকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই ছয়েফ খানকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags:
দক্ষিণ সুরমা
