বিশ্ব্যের অন্যতম ইসলামি পান্ডিত ও সূফি জুলফিকার নকশবন্দী রহ.এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক প্রকাশ।

 বিশ্ব্যের অন্যতম ইসলামি পান্ডিত ও সূফি  জুলফিকার নকশবন্দী রহ.এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক প্রকাশ।


বিশ্ববিখ্যাত বুযুর্গ, ইসলামি আত্মশুদ্ধি ও তাসাউফের পথিকৃৎ, পীরে কামেল হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দী রহ.-এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর)এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, পাকিস্তানের বিখ্যাত দায়ী, হযরত পীর জুলফিকার নকশবন্দী রহ.ছিলেন ইলম ও ইরফান, তাকওয়া ও তাযকিয়ার এক উজ্জ্বল বাতিঘর। তাঁর ইন্তেকালে পুরো উম্মত একজন বিশুদ্ধ আকীদার আধ্যাত্মিক রাহবারকে হারাল।

তারা বলেন, তাঁর ইলমি, রুহানী ও আত্মশুদ্ধিমূলক কার্যক্রম বাংলাদেশসহ উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে নব জাগরণ সৃষ্টি করেছে। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত মুরিদ, মুহিব্বীন ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচু মাকাম দান করুন। আমিন
Previous Post Next Post