বেগম খালেদা জিয়ার ইন্তেকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ ফখরুল ইসলামের শোক
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালে সিলেট-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, তার ইন্তেকালে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেত্রীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—আমীন।
.png)