জকিগঞ্জের মুন্সিবাজার মাদরাসার ৭০ সালা দস্তারবন্দী সম্মেলন সফল করার লক্ষে সংবাদ সম্মেলন।
বাংলাদেশের অন্যতম একটি কাওমি মাদরাসা হলো; "জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজার মাদরাসা" যা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় অবস্থিত। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ এর অন্যতম খলিফা আল্লামা আব্দুল গফফার শায়খে মামরখানী রহ: ও আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া রহ: এর অন্যতম খলিফা আল্লামা মকদ্দস আলি রহ: স্মৃতিবিজড়িত এই জামিয়া। আগামি ২১ ও ২২ ডিসেম্বর-২০২৫ ঈসায়ী ২ দিন ব্যাপী ৭০ সালা দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছে। ঐতিহাসিক এই দস্তারবন্দী সম্মেলনকে সফল করার লক্ষে গত ১৬ ডিসেম্বর-২০২৫ ঈসায়ী রোজ সোমবার বাদ আসর সংবাদিকদেরকে নিয়ে মাদরাসার মাঠে জামিয়ার পক্ষথেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জামিয়ার পক্ষ থেকে জামিয়ার নাইবে মুহতামিম বিশিষ্ট মিডায়া ব্যক্তি মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব বলেন ২দিন ব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের অসংখ্য উলামায় কেরাম ও ইসলামি স্কলার ব্যক্তি দাওয়াত গ্রহণ করেছেন।
উনার নির্ধারিত সময়ে উভয়দিন নসিহত করবেন এবং জামিয়ার ফুজালা, আবনা ও হফফাজদের মাথায় দস্তারে ফজিলত (পাগড়ী) তুলে দিবেন। ঐতিহাসিক এই সম্মেলনকে সফল করার লক্ষে ইন্তেজামিয়া কমিটি বিভিন্ন উপকমিটি করে কাজ চালিয়ে যাচ্ছে, বিশেষ করে প্রচার উপকমিটি, অর্থ উপকমিটি ও প্রবাসী কমিটি এগুলো সম্মেলনকে বাস্তবায়িত করার জন্য কাজ করে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে পুরো মুন্সিবাজার এলাকা উৎসবমুখর হয়ে এলাকার সর্বস্থরের জনগণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সম্মেলন সম্পের্কে দেশ-বিদেশের মানুষের নিকট তথ্য পৌছিয়ে দিতে মিডিয়া সেল সক্রিয় ভূমিকা পালন করছে। অনলাইন প্লাটফর্ম, সমাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছে। দস্তারবন্দী সম্মেলনের প্রতিটি আয়োজন, মেহমানদের আগমসহ গুরুত্বপূর্ণ মূহুর্তগুলো লাইভ কভারেজ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া করা হচ্ছে পৃথক মিডিয়া ডেস্ক যার সুবাধে বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, সংবাদিক ও ফটোগ্রাফাররা সহজে সংবাদ সংগ্রহ করে প্রচার করতে পারে। সংবাদ সম্মেলনে শায়খে মামরখানি রহ: এর সুযোগ্য সন্তান ও জামিয়ার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান সাহেব বলেন, এই দস্তারবন্দী সম্মেলন হবে ঐতিহাসিক ও স্মৃতিময় একটি মিলন মেলা।
গত-৭০ বছর এখান থেকে যারা লেখা-পড়া শেষে দেশের বিভিন্ন স্থানে ও আন্তর্জাতিক অঙ্গনে খেদমতে নিয়োজিত রয়েছেন তাঁদের সবাইকে একত্র করার মাধ্যমে নি:সন্দেহে এক আনন্দ মূহুর্ত তৈরি করবে। একে অপরের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হবে যা নিশ্চয়ই অনেক সৌভাগ্যের ব্যাপার।
Tags:
জকিগঞ্জ
