মহান বিজয় দিবস উপলক্ষে যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২৫ইং) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে বের হয়ে বিজয় র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিএইচজি স্কুল মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়।
বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট ৬আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত সদা জাগ্রত ও তৎপর ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একমাত্র ইসলামি রাজনৈতিক সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাংগঠনিকভাবে সক্রিয় অংশগ্রহণ করে। জমিয়ত জন্মলগ্ন থেকে সবসময় দেশের পক্ষে ছিল এবং থাকবে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ খান, হা, আব্দুল্লাহ, শাহ আলম, মুস্তফা আহমদ শাহীন সহ যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
বিজয় র্যালি শেষে মোনাজাত করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান।