হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন জি কে গউছ

 হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন জি কে গউছ


হবিগঞ্জ-৩ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসমত মোহাম্মদ আরেফিন-এর কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীর বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা বলেন, জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

Previous Post Next Post