গোলাপগঞ্জ ছাত্র জমিয়তকে সিলেট দক্ষিণ জেলা শাখার ‘মডেল উপজেলা’ ঘোষণা
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখা কার্যক্রমের দিক দিয়ে বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে। মাঠ পর্যায়ে সুষ্ঠু ও নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সিলেট দক্ষিণ জেলা শাখা গোলাপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে ঘোষণা করেছে।
জানা যায়, এই ঘোষণা করা হয়েছে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নিয়ম-শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক নিয়ম অগ্রাধিকার দেওয়া এবং কেন্দ্র ও জেলা শাখার সার্কুলার বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে।
রবিবার সিলেট শহরের মেট্রো সেন্টারে আয়োজিত আড়ম্বরপূর্ণ কাউন্সিল অধিবেশনে এই ঘোষণা প্রদান করা হয়। জেলা সভাপতি কাওসার আহমদ এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান উপস্থিত থেকে স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা স্মারক গ্রহণ করেন উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফিজ আব্দুস সালাম, বর্তমান সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি ও সাবেক সেক্রেটারি হাফিজ নাঈম আহমদ, সাধারণ সম্পাদক ইমদাদ হুসাইন নাসিম, অর্থ সম্পাদক আফসার আহমদ এবং অন্যান্য দায়িত্বশীলরা, যার মধ্যে ছিলেন আব্দুল গফফার নাসিম, মেহরাব আহমদ চৌধুরী, ক্বারি মোহাম্মদ জাকারিয়া, সাব্বির হুসাইন রবিউল, আরিফুল ইসলাম ও তামিম আহমদ।
জেলা শাখার পক্ষ থেকে জানান, এই মডেল উপজেলা ঘোষণার মাধ্যমে গোলাপগঞ্জ শাখার সাংগঠনিক সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং অন্যান্য উপজেলার জন্য উদাহরণ স্থাপন করবে।
.png)