সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আবুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে খেলাফত মজলিস মনোনীত ও ৮ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী,
জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জকিগঞ্জ লামারগ্রাম মাদরাসার শায়খুর হাদিস মুফতি আবুল হাসান জকিগঞ্জী-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ ২৪ ডিসেম্বর, বুধবার । জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান-এর কার্যালয় থেকে মুফতি আবুল হাসানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল মুসব্বির সাহেব, মাওলানা, মুখলিছুর রাহমান সাহেব,মাওলানা আলা উদ্দিন সাহেবসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় নেতাকর্মীরা জোটের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
.png)