তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানালেন জমিয়ত নেতা খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব।

 তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানালেন জমিয়ত নেতা খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব।


গতকাল ২৪ ডিসেম্বর ২০২৫ইং, বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জমিয়ত ও বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেসব ব্যক্তির ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে, জনাব তারেক রহমান তাদের অন্যতম। দীর্ঘ ১৭ বছর ধরে তাকে প্রিয় মাতৃভূমি ও আপনজনদের থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

খতীবে বাঙ্গাল আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ তিনি দেশের মাটিতে প্রত্যাবর্তন করছেন। আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম জানাই। আমরা আশাবাদী, তিনি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে ভূমিকা রাখবেন।

তিনি বলেন, “আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি—তিনি যেন তারেক রহমানকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। তার প্রজ্ঞা ও নেতৃত্বে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”

বিবৃতির শেষাংশে আল্লামা জুনায়েদ আল হাবীব আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর হবে এবং একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে

Previous Post Next Post