গোলাপগঞ্জ ছাত্র জমিয়তের আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।
মহান বিজয়ের মাস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত "বিজয় আলোচনা" অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাখা সভাপতি আবু সালেহ উসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হুসাইন নাসিমের সঞ্চালনায় বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে পৌর শহরস্থ সানরাইজ পার্টি সেন্টারে আলোচনা সভা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আবুল কাসেম, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সভাপতি কাওসার আহমদ ও অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে উলামায়ে কেরাম বিশেষত জমিয়তের অবদান ছিলো অপরিসীম। '৭১ সালের ২২ মার্চ জমিয়ত স্বাধীনতা যুদ্ধকে সমর্থন প্রদান করে। জমিয়তের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মাওলানা মোস্তফা আজাদ ও মাওলানা মুহিউদ্দিন খাঁনসহ অসংখ্য উলামায়ে কেরামের অবদান মুক্তিযুদ্ধে রয়েছে। কিন্তু আজ তা আলোচনা না করে উপরন্তু হীন চরিতার্থে একটি বিশেষ গোষ্ঠী দাড়ি টুপিকে রাজাকারের নিদর্শন পরিচয় দিতে পায়তারা করছে।
বক্তারা '২৪ পরবর্তী বাংলাদেশে স্বাধীনতার সঠিক ইতিহাস লিপিবদ্ধ এবং দাড়ি টুপির মতো মুবারক বস্তুকে রাজাকারের নিদর্শন বানানোর পায়তারা বন্ধের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের নবকমিটির অভিষেক পর্বে শপথ পাঠ করান জমিয়ত নেতা হাফিয মাওলানা আবুল কাসেম।
অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতি ছাত্রনেতা আব্দুস সালামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
Tags:
গোলাপগঞ্জ
