ছাত্র জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি., সন্ধ্যা ৬ ঘটিকায়, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে অবস্থিত নূরে মদিনার শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি জাহিদ আল হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম-এর সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত পরিবেশন করেন তানভীর হোসেন তাহমিদ । উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ বিন বাহার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা খিজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে সম্মেলনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি, ছাত্রনেতা কাওসার আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে ছাত্র সমাজকে আদর্শবান, সচেতন ও দ্বীনি মূল্যবোধে উজ্জীবিত হয়ে ইসলামি শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় এরো বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ সিদ্দিক, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাশেম, প্রচার সম্পাদক আবুল হোসেন প্রমূখ
সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে জাহিদ আল হাসান-কে সভাপতি, আব্দুল হামিদ খাঁন-কে সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান খান-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
Tags:
ফেঞ্চুগঞ্জ
